প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে জেলা যুবলীগ গাছ লাগানোর কর্মসূচি শুরু করেছে।
রবিবার (২৮ জুন) সকালে শহরের যাদিয়া আলীম মাদ্রাসার সামনে থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্যা আল নোমান, পৌর যুবলীগের আহ্বায়ক আল আমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, ইকবাল হোসেন হ্যামেল ক্বারী, সদর (পূর্ব) যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু, যুগ্ম আহ্বায়ক রুপম হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মুজিববর্ষ উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে পাঁচ হাজার বৃক্ষ রোপণ করা হবে।








