বগুড়া শহরে লাকী নামে এক মাদকাসক্ত ভাড়াটিয়া খাজিরুন নেছা (৯৫) নামে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেছে। শুক্রবার রাতে শহরের সেউজগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেন।
নিহতের স্বজনরা জানান, লাকী নামে এক মাদকাসক্ত হোটেল বয় শহরের সেউজগাড়ি তালুকদাপাড়ায় মৃত ছহির উদ্দিনের স্ত্রী বৃদ্ধা খাজিরুনের বাড়িতে ভাড়া থাকতেন। কেউ না থাকায় সে ওই বৃদ্ধাকে দেখাশোনা করতেন। নেশার টাকার জন্য তিনি শুক্রবার রাতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে বৃদ্ধার কানের সোনার দুল নিয়ে পালিয়ে যান।
সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী জানান, ঘাতক লাকীর পরিচয় জানা যায়নি। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
/আরএ/
আপ-এআর








