চাঁপাইনবাবগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩০ জুন ২০২০, ০২:২৩আপডেট : ৩০ জুন ২০২০, ০২:২৫

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম কাজি আলী আজগর(৮৫)।  আজ সোমবার সকাল ১০ টার দিকে তিনি মারা যান। উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির শরীরে জ্বর ও হালকা শ্বাসকষ্ট ছিল। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল হামিদ।

মৃত বৃদ্ধের বাড়ি উপজেলার দলদলী ইউনিয়নের পোল্লাডাঙ্গা নতুন হাজিপাড়া গ্রামে। তার বাবা ছিলেন মৃত. কাজী আব্দুর রশিদ।

ডা. আব্দুল হামিদ জানান,‘সকাল ১০ টার দিকে অচেতন অবস্থায় জ্বর ও হালকা শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে কাজী আলী আজগরের পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির জন্য নিয়ে আসলে; কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার নমুনা সংগ্রহ করা হয়।  তিনি আরও বলেন,‘ করোনার নিয়ম মেনে তার মরদেহ পাঠানো হয়েছে এবং দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’ 

উল্লেখ্য, গত ২১ জুন কাজী আলী আজগরের ছেলে কাজী মুসফিকুর রহমানের (৪৩) করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর আগে জেলায় পাঁচজন করোনা উপসর্গ নিয়ে মারা গেলেও পরবর্তীতে তাদের পাঁচজনেরই রির্পোট নেগেটিভ আসে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

সিভিল সার্জন আরও জনান, ‘বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১০১ জন এবং সুস্থ হয়েছেন ৬১ জন।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী