সাতক্ষীরা সীমান্তে সাড়ে চার কেজি সোনা উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ জুন ২০২০, ২৩:৩৭আপডেট : ৩০ জুন ২০২০, ০২:৫৪

সীমান্ত প্রহরার সময় সাড়ে চার কেজি সোনা উদ্ধার সাতক্ষীরা বিজিবির

ভারতে পাচারের চেষ্টাকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে চার কেজি ৫শ’ ৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

রবিবার  কেড়াগাছি গফফারের ঘাট এলাকা থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। তবে এ সময় কোনও চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবির টহল দলটি।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দীন খন্দকার জানান, স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার নূর আলমের নেতৃত্বে টহল দলটি বাংলাদেশ অভ্যন্তরে কেড়াগাছি গফফারের ঘাট এলাকা থেকে ২৪টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। যার ওজন চার কেজি ৫৪০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য দুই কোটি ৬৮ লাখ ৫২ হাজার ৬৮৫ টাকা।

/টিএন/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম