চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৯ জুন ২০২০, ২৩:৪৪আপডেট : ৩০ জুন ২০২০, ০২:৫৮

করোনাভাইরাস (গ্রাফিক্স: রাকিব নয়ন)

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বদর উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ জুন) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বদর উদ্দিন দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের মৃত দিদার মন্ডলের ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীম কবীর জানান, শরীরে ব্যথা, জ্বর ও বমি নিয়ে আজ সকাল ৯টায় ওই বৃদ্ধকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, মারা যাওয়া বদর উদ্দিনের শরীরে করোনার ভাইরাসের উপসর্গ ছিল। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাটি কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে।

উল্লেখ্য, এ পর্যন্ত চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১২ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১৫ জন ও মারা গেছেন ৩ জন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে একজনকে। সেখান থেকে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম