রাজশাহীতে নসিমনের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

রাজশাহী প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৫, ০৫:০১আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ০৫:০২

rajshahiরাজশাহীর দুর্গাপুর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাকায় পিষ্ট হয়ে লাইলী বেগম (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, লাইলী বেগম তার স্বামী আইয়ুব আলীর সঙ্গে তাহেরপুর মেয়ের বাড়ি থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তারা নসিমন করে বাগমারা উপজেলার তাহেরপুর কেকারুতলার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে  একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে পড়ে গেলে ওই নসিমনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এতে তার স্বামী আইয়ুব আলীও আহত হন। পরে তাকে স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।
এ ঘটনায় নসিমনটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
/এআর/
আপ-এআর

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম