কু‌ড়িগ্রামে করোনা‌ উপসর্গ নিয়ে নারীর মৃত‌্যু

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০১ জুলাই ২০২০, ০৫:০৩আপডেট : ০১ জুলাই ২০২০, ০৫:০৩

কুড়িগ্রাম কু‌ড়িগ্রা‌মে ক‌রোনা উপসর্গ নি‌য়ে সাহেরা বেগম (৫৫) না‌মে এক নারীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। সোমবার (২৯ জুন) রাতে জ্বর, স‌র্দি ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নি‌য়ে রংপুর মেডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে তি‌নি মারা যান।

সদর উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

সা‌হেরা বেগম জেলা শহ‌রের পুরাতন রে‌জি‌স্ট্রি অ‌ফিস পাড়ার (বইঘর লাই‌ব্রেরির বিপরী‌তে) মু‌নির হো‌সে‌নের স্ত্রী ব‌লে জানা গে‌ছে।

স্বাস্থ‌্য বিভাগ জানায়, ক‌রোনা উপসর্গ থাকায় গত ২২ জুন ওই নারীসহ তার বা‌ড়ির সব সদ‌স্যের নমুনা নেওয়া হয়। কিন্তু এখনও ফল পাওয়া যায়‌নি। পরে ওই নারীর অবস্থার অবন‌তি হ‌লে তা‌কে রংপুর মে‌ডি‌ক্যাল কলেজের ক‌রোনা ইউ‌নি‌টে নেওয়া হয়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় সোমবার রা‌তে তার মৃত‌্যু হয়।

সদর উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, ক‌রোনা উপসর্গসহ ওই নারী ডায়া‌বে‌টিক, উচ্চ রক্তচাপ ও কিড‌নি সমস‌্যায় ভুগ‌ছি‌লেন। তার নমুনা পরীক্ষার ফল এখনও পাওয়া যায়‌নি। ফ‌লে তি‌নি ক‌রোনা প‌জি‌টিভ ছি‌লেন কিনা তা নি‌শ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (৩০ জুন) ভোরে স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে ওই নারীর দাফন সম্পন্ন করা করা হ‌য়ে‌ছে ব‌লেও জানান ডা. নজরুল।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক