শের-ই-বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০১ জুলাই ২০২০, ০৬:৩৫আপডেট : ০১ জুলাই ২০২০, ০৬:৩৫

বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিট বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে এক পুলিশ কর্মকর্তাসহ চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (৩০ জুন) দুজন বৃদ্ধ মারা যান। আর সোমবার (২৯ জুন) এক পুলিশ কর্মকর্তাসহ মারা যান আরও দুজন। তাদের সবার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। হাসপাতালটির রিচালক ডা. বাকির হোসেন এসব তথ্য জানান।

পরিচালক জানান, সোমবার (২৯ জুন) দুপুর ১টায় করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন পিরোজপুরের মঠবাড়িয়ার ফুলঝড়া গ্রামের আব্দুস সালাম (৬০)। মঙ্গলবার দুপুর ২টায় তিনি মারা যান। একই দিন বিকাল ৪টা ৪৫ মিনিটে মারা যান বরগুনার বামনার পূর্ব সফিপুর গ্রামের গোলাম মোস্তফা (৬০)। তাকে মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে ভর্তি করা হয়েছিল।

বাকির হোসেন জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে একজন এএসআইসহ যে দুজনের মৃত্যু হয়েছে, এর মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন। তিনি জানান, সোমবার বিকাল ৪টায় এএসআই মেজবাহ উদ্দিনকে (৫৪) করোনা ওয়ার্ডে নেওয়া হয়। কিছুক্ষণ পরই তিনি মারা যান। মেজবাহ উদ্দিন বরগুনা জেলা পুলিশে কর্মরত ছিলেন। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে, এ দিন সকাল সাড়ে ৯টায় মারা যান করোনায় আক্রান্ত শাহানাজ বেগম (৬২)। তিনি পটুয়াখালীর গলাচিপার বিআই রোডের বাসিন্দা রেজাউল ইসলামের স্ত্রী। গত ১৯ জুন তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

হাসপাতালটির পরিচালক জানান, করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত মারা গেছেন ৯৭ জন। এদের মধ্যে ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের