ভার্চুয়াল আদালত বন্ধের দাবিতে ঝিনাইদহে আইনজীবীদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
০১ জুলাই ২০২০, ১৯:২০আপডেট : ০১ জুলাই ২০২০, ১৯:২৪

আইনজীবীদের মানববন্ধন ভার্চুয়াল আদালত বন্ধ ও স্বাভাবিক কার্যক্রম শুরুর দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে আইনজীবীরা অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন সাবেক জিপি অ্যাড. সুবীর কুমার সমাদ্দার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেখ আব্দুল্লাহ মিন্টু, আইনজীবী বদিউজ্জামান বদি, মনিরুল ইসলাম মিল্টন, রবিউল ইসলাম, রিপন হোসেন। এসময় আইনজীবীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি খান আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন।

এসময় বক্তারা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনায় ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হলেও লজিস্টিক সাপোর্টসহ নানা সমস্যার কারণে তা পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ফলে মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি তাদের জামিনে মুক্তি পাওয়ার মানবাধিকারও লংঘিত হচ্ছে। নেতৃবৃন্দ এই অবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্বাভাবিক আদালত কার্যক্রম শুরুর দাবি জানান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম