হাতিয়ায় ডুবে যাওয়া ট্রলারসহ নিখোঁজ জেলের লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
০১ জুলাই ২০২০, ২০:৫২আপডেট : ০১ জুলাই ২০২০, ২১:২৫

নোয়াখালী

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ এলাকার কাছে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া জেলে মো. সোহাগ (১৫) এর লাশ উদ্ধার হয়েছে। আজ বুধবার (১ জুলাই) দুপুর ২টায় বঙ্গোপসাগরের মোহনায় ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এর আগে গতকাল দুর্ঘটনার শিকার ট্রলারটিও উদ্ধার করা হয়।

ট্রলারডুবিতে নিহত মো. সোহাগ জাহাজমারা ইউনিয়নের আমতলী এলাকার কাঁকড়া ব্যবসায়ী জাবের বেপারীর ছেলে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, কোনও অভিযোগ না থাকায় মো. সোহাগ এর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ জুন মঙ্গলবার ভোর ৪টার সময় জাহাজমারা আমতলী ঘাটের হাসান মাঝি ট্রলারযোগে নিঝুম দ্বীপের ১২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ১৩ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। এ সময় জোয়ারের পানির তোড়ে ট্রলারটি ডুবে যায়। এতে মো. রাসেল উদ্দিন বেচু নামে এক কিশোর জেলে ঘটনাস্থলেই মারা যায়। আরও ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়। সেসময় মো. সোহাগ নামে এই কিশোর জেলে নিখোঁজ ছিল।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম