গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফেনী প্রিতিনিধি
০২ জুলাই ২০২০, ১৪:৫৩আপডেট : ০২ জুলাই ২০২০, ১৪:৫৪

ফেনী

ফেনী ফুলগাজীর উত্তর তারাকুচা গ্রাম থেকে রাহেলা আকতার তিশা (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে এই লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 'অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। এই ঘটনায় ফুলগাজী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।'

তিনি বলেন, 'ওই গৃহবধূ উপজেলার আমজাদ হাট ইউনিয়নের উত্তর তারাকুচা গ্রামের সৌদি প্রবাসী খুরশিদ আলম ওরফে স্বপনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। পরে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ওই গৃহবধূ গত মঙ্গলবার বিকালে বাবার বাড়ি জোরারগঞ্জ এলাকার পূর্ব জোরারগঞ্জ জয়পুর গ্রাম থেকে স্বামীর বাড়িতে আসেন। আসার পর কারো সঙ্গে কথাবার্তা বলেননি। পরদিন বুধবার রাতে তাকে নিজ ঘরের বাঁশের আঁড়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম