কলাবাগানে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ, আহত ১

মাদারীপুর প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ১৬:২৮আপডেট : ০২ জুলাই ২০২০, ১৬:৪২

কলাবাগানে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ, আহত ১

মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব শাখারপাড় গ্রামের একটি কলাবাগানে পুঁতে রাখা বোমার আঘাতে লাবলু হাওলাদার নামে একজন যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব শাখারপাড় গ্রামের তৈয়বালী হাওলাদারের ছেলে লাবলু হাওলাদার বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার বাড়ির পাশে সাতারখালী ব্রিজ সংলগ্ন নিজ জমিতে কলাবাগানে মাটি খুঁড়ছিলেন। এসময় তার কোদালের আঘাতে মাটির মধ্যে পুঁতে রাখা একটি বড় আকৃতির বোমার বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন লাবলু হাওলাদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ও পরে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে।

খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেছেন। মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজৈর থানার ওসি শওকত জাহান বলেন, 'ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কলাবাগানে বোমা কীভাবে এলো তা খতিয়ে দেখছে পুলিশ।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম