ট্রলির চাকা বিস্ফোরণ, ছিটকে পড়ে পিষ্ট হলেন চালক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ১৬:৪৭আপডেট : ০২ জুলাই ২০২০, ১৬:৪৯

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাওয়ার ট্রলির চাকায় পিষ্ট হয়ে চালক আব্দুল মালেক (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার বারাদি কামারপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক একই উপজেলার দর্শনা সরাবাড়িয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে আব্দুল মালেক তার পাওয়ার ট্রলি নিজেই চালিয়ে দামুড়হুদা উপজেলার বারাদী এলাকা থেকে শিয়ালমারীর দিকে যাচ্ছিলেন। এসময় কামারপাড়া এলাকায় পৌঁছালে ট্রলির চাকা বিষ্ফোরণ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ট্রলি থেকে ছিটকে পড়ে পেছনের চাকায় পিষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ট্রলিচালক আব্দুল মালেক।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান