রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ এপ্রিল ২০২৪, ২১:২৬আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১০:০৬

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে দীর্ঘ এক মাস পর মুক্তি পাওয়া জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ ২৩ নাবিককে নিয়ে রবিবার (২৮ এপ্রিল) দুবাই থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেবে। জাহাজটি আগামী মে মাসের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন জাহাজটির মালিক কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমভি আবদুল্লাহ জাহাজ কাল রবিবার দুবাইয়ের বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। জাহাজটির ২৩ নাবিকের সবাই সুস্থ আছেন। জাহাজের ২৩ নাবিকের মধ্যে দুই জনের দুবাই থেকে বিমানে দেশে ফেরার কথা ছিল। পরে তারাও সিদ্ধান্ত পরিবর্তন করে ওই জাহাজে ফিরছেন।’

এর আগে গত ১৩ এপ্রিল সোমালিয়ার সময় রাত ১২টা এবং বাংলাদেশ সময় রাত ৩টায় এমভি আবদুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পান। এরপর জাহাজটি দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়। ২১ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল হারমিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছে জাহাজটি। জাহাজটিতে থাকা ৫৫ হাজার মেট্রিক টন কয়লা খালাস করা হয়। এরপর ওই বন্দর থেকে নতুন পণ্য লোড করা হয়। এসব পণ্য নিয়ে রবিবার চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ।  

এমভি আবদুল্লাহ জাহাজটি কেএসআরএম গ্রুপের এসআর শিপিংয়ের মালিকানাধীন। এসআর শিপিং সূত্র জানিয়েছে, এমভি আবদুল্লাহ জাহাজ গত ৪ মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে কয়লা নিয়ে যাত্রা শুরু করে। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল। এর মধ্যে ১২ মার্চ দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবলে পড়ে জাহাজটি। প্রায় এক মাস পর মুক্তিপণের বিনিময়ে জাহাজসহ ২৩ নাবিক মুক্ত হন।

এসআর শিপিংয়ের অধীনে মোট ২৪টি জাহাজের মধ্যে সর্বশেষ যুক্ত হয় জাহাজ এমভি আবদুল্লাহ। ২০১৬ সালে তৈরি এই বাল্ক ক্যারিয়ারটির দৈর্ঘ্য ১৮৯ দশমিক ৯৩ মিটার এবং প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার। ড্রাফট ১১ মিটারের কিছু বেশি। গত বছর জাহাজটি এসআর শিপিং কিনে নেওয়ার আগে এটির নাম ছিল গোল্ডেন হক। মালিকানা পরিবর্তনের পর জাহাজের নামও পরিবর্তন করা হয়। নতুন নাম এমভি আবদুল্লাহ।

/এমএএ/
টাইমলাইন: সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ
২৭ এপ্রিল ২০২৪, ২১:২৬
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
২১ এপ্রিল ২০২৪, ১৭:৫৪
সম্পর্কিত
ভোরের বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট, জলাবদ্ধতায় দুর্ভোগ
একদিন পর আবার ইউরিয়া সার উৎপাদন বন্ধ
হরমুজে মার্কিন জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন
সর্বশেষ খবর
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার