হিলিতে ট্রেড লাইসেন্স গ্রহণকারীদের শুভেচ্ছা উপহার পৌরসভার

হিলি প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ২০:৪৫আপডেট : ০২ জুলাই ২০২০, ২০:৫৬

হিলিকে ট্রেড লাইসেন্স গ্রহণকারী এক ব্যক্তিকে শুভেচ্ছা উপহার দিচ্ছেন পৌরমেয়র জামিল হোসেন চলন্ত।

দিনাজপুরের হিলিতে ২০২০-২১ অর্থবছরে প্রথম ট্রেড লাইসেন্স গ্রহণকারীদের শুভেচ্ছা উপহার দিচ্ছে হাকিমপুর (হিলি) পৌরসভা। পৌরমেয়র জামিল হোসেন চলন্ত তাদের শুভেচ্ছা উপহার দিয়ে স্বাগত জানাচ্ছেন। পৌরকর দিতে এলাকাবাসীকে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে হাকিমপুর (হিলি) পৌরসভায় ট্রেডলাইসেন্স নিতে আসা ব্যক্তিদের পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয় ও অভিনন্দন জানানো হয়।

হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, গতকাল হাকিমপুর পৌরসভার উন্নয়নকল্পে ২৮ কোটি ৩১ লাখ ৬১ হাজার ৩৩২ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়েছে। বড় আকারের এই বাজেট বাস্তবায়নে রাজস্ব আহরণ বাড়ানোর প্রয়োজন রয়েছে। সে কারণে জনগণকে পৌরকর দিতে উৎসাহিত করছি। নতুন অর্থবছরের শুরুতে পৌরসভায় ট্রেড লাইসেন্স নিতে আসা ব্যক্তিদের এজন্য সামান্য শুভেচ্ছা উপহার দিয়ে স্বাগত জানাচ্ছি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম