হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩ টাকা

হিলি প্রতিনিধি
০৩ জুলাই ২০২০, ১৬:৫৯আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৭:৩৭

হিলি বন্দর দিয়ে আসা ভারতীয় পেঁয়াজ দিনাজপুরের হিলি স্থলবন্দরে মাত্র একদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা করে কমেছে। একদিন আগেও প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ ২০ থেকে ২১ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১৭ টাকা থেকে ১৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, কোরবানির ঈদকে ঘিরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে গতকয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও বৈরি আবহাওয়ার কারণে বিক্রি কমে যাওয়ায় পেঁয়াজের চাহিদা খানিকটা কম রয়েছে। একইসঙ্গে আগের কিছু খারাপ মানের পেঁয়াজ বাজারে আসছে, এ কারণেও দাম কিছুটা কমেছে।

এছাড়া দেশীয় পেঁয়াজের দামও খানিকটা কমেছে, আগে প্রতিমণ দেশীয় পেঁয়াজ ১৩০০-১৩৫০ টাকা দরে বিক্রি হলেও, তা কমে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ কারণে দেশের বাজারে খানিকটা চাহিদা কমার কারণে আমদানি করা পেঁয়াজের দাম কিছুটা কমেছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম