নির্দেশনা না মেনে ঋণ পরিশোধে পল্লী সঞ্চয় ব্যাংকের নোটিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ জুলাই ২০২০, ২১:০২আপডেট : ০৩ জুলাই ২০২০, ২১:০৭

নির্দেশনা না মেনে ঋণ পরিশোধে পল্লী সঞ্চয় ব্যাংকের নোটিশ ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী সঞ্চয় ব্যাংকের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে করোনা পরিস্থিতিতে ঋণ পরিশোধে গ্রাহকদের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। ব্যাংক কর্তৃপক্ষ বিজয়নগরে ঋণ পরিশোধ করতে খেলাপি গ্রাহকদের নোটিশ প্রদান করেছে। অথচ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্ষুদ্র ঋণের কিস্তি আদায়ে স্থগিতাদেশ দিয়েছে সরকার। এ সময়ের মধ্যে কোনও ঋণগ্রহীতার থেকে কিস্তি বা বকেয়া পরিশোধের জন্য চাপ দেওয়া যাবে না।

গ্রাহকরা জানান, বিজয়নগর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক থেকে উপজেলার কয়েকজন গ্রাহককে ঋণ পরিশোধের জন্য খেলাপি উল্লেখ করে ‘হলুদ কাগজে’ চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে।

গত ২৪ জুন বিজয়নগর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক রণন প্রতিম ভাওয়াল স্বাক্ষরিত চূড়ান্ত নোটিশ গ্রাহকদের বাড়িতে বাড়িতে পৌঁছানো হয়েছে। নোটিশে গ্রাহকদের ঋণ খেলাপি হয়েছে মর্মে নোটিশ প্রাপ্তির পাঁচ কর্মদিবসের মধ্যে ঋণ পরিশোধ করার জন্য বলা হয়। এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করলে গ্রাহকের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণের কথাও নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশ পেয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রাহক বলেন, সরকার যেখানে করোনা মহামারির সময় মানুষকে সাহায্য সহযোগিতা করছে, সেখানে সরকার কর্তৃক পরিচালিত অফিস থেকে বকেয়া পরিশোধের জন্য গ্রাহকদের কেন চাপ দেওয়া হচ্ছে বুঝতে পারছি না।

নির্দেশনা না মেনে ঋণ পরিশোধে পল্লী সঞ্চয় ব্যাংকের নোটিশ তারা আরও বলেন, করোনার কারনে কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছি। এর মধ্যে এই নোটিশ পেয়ে আমরা চিন্তায় পড়েছি। কী করবো বুঝতে পারছি না।

এ বিষয়ে পল্লী সঞ্চয় ব্যাংক, বিজয়নগর উপজেলা শাখার ব্যবস্থাপক রণন প্রতীম ভাওয়াল সাংবাদিকদের বলেন, আমি নোটিশে স্বাক্ষর করেছি। যারা মাঠ পর্যায়ে সমন্বয় করেন তাদের সঙ্গে যোগাযোগ করেন, তারা ভালো বলতে পারবেন। আমার বক্তব্য নিতে হলে রবিবার (৫ জুলাই) অফিসে টাইমে দেখা করেন, বলে ফোন কেটে দেন তিনি।

এ বিষয়ে বিজয়নগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই, কেউ অভিযোগও করেননি। আপনার (সাংবাদিক) মাধ্যমে জানতে পেরেছি। সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডেকে বিষয়টি জিজ্ঞাসা করা হবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম