পাবনায় ২টি অস্ত্রসহ যুবক আটক

পাবনা প্রতিনিধি
০৪ জুলাই ২০২০, ১৭:১৩আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৭:৫৯

পাবনায় এক যুবকের কাছ থেকে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার

পাবনার দ্বীপচর পশ্চিমপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে আজ শনিবার (৪ জুলাই) দুপুরে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান এবং ১টি কার্তুজসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

আটককৃত ব্যক্তির নাম মো. শামীম (২২)। সে জেলার দ্বীপচর মেম্বারপাড়ার মো. শুকুর আলীর ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানতে পারেন দীর্ঘদিন ধরে শামীম অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত এবং অস্ত্র দিয়ে এলাকার লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি করছিল। এমন তথ্যে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অস্ত্রসহ যুবক গ্রেফতার
এ সময় জিজ্ঞাসাবাদে নিজের কাছে অস্ত্র রেখে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে বলে স্বীকার করে শামীম।

এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা দায়েরের পর আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

/আরআইজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম