পাবনায় ৩টি পিসিআর ল্যাব স্থাপনের চেষ্টা চলছে: রেল সচিব

পাবনা প্রতিনিধি
০৫ জুলাই ২০২০, ০৫:৫২আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৫:৫৫




 করোনাভাইরাস শনাক্তে পাবনাতে তিনটি পিসিআর ল্যাব স্থাপনের চেষ্টা চলছে। পাবনা জেলার পাকশীস্থ রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প দেশের অগ্রাধিকারভূক্ত একটি প্রকল্প। সেটি মাথায় রেখেই বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা। শনিবার (৪ জুলাই) ঈশ্বরদী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।

সচিব সেলিম রেজা আরও বলেন, করোনা পরীক্ষার জন্য যে কিট সরকারিভাবে সরবরাহ করা হচ্ছে সেগুলো অযথা নষ্ট করা যাবে না। প্রতিটি কিট আনতে সরকারের প্রায় পাঁচ হাজার করে টাকা খরচ পড়ছে। তাই বিদ্যমান পরিস্থিতিতে সবাইকে মানবিক ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় তিনি বলেন, করোনা প্রতিরোধে সবাইকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে সামনে ঈদুল আজহা। কোরবানির হাটগুলোতে স্বাস্থ্যবিধি মেনে বেচা-কেনা যেন হয় সে জন্য প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। ঈদে যারা বাড়ি আসবেন, তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

রেল সচিব বলেন, রাজশাহী বিভাগের তুলনায় এখনও পাবনা জেলা ভালো আছে। আমরা চেষ্টা করছি, পরিস্থিতি সামাল দিতে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, চিকিৎসকসহ যারাই এই করোনা পরিস্থিতিতে লড়াই করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

মতবিনিময় সভার উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত, গরু চুরি রোধে পুলিশ প্রশাসনের তৎপরতা বৃদ্ধি, ঈশ্বরদী উপজেলায় কিট সংকট সমাধান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি, ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালু, ঈশ্বরদীতে ট্রেনের নিরাপত্তাসহ আসন সংখ্যা বৃদ্ধি, মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ঈশ্বরদীতে স্টপেজ নিশ্চিত, রেলের বেদখল জমি উদ্ধারসহ পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানান।

এ সময় পাবনা জেলার করোনা পরিস্থিতির সর্বশেষ হালনাগাদের বিস্তারিত তুলে ধরেন সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসমা খান।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হানের সভাপতিত্বে পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস, পাকশী রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আসাদুল হক, পাকশী রেলওয়ে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান, পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী এসএম এমদাদুল হক, পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার শাহাব উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসীর উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ ও ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু সভায় বক্তব্য রাখেন।

 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম