করোনা রোগীর সেবায় নিয়োজিত নার্স আক্রান্ত

রাজবাড়ী প্রতিনিধি
০৫ জুলাই ২০২০, ২০:০৯আপডেট : ০৫ জুলাই ২০২০, ২০:১৮

মো. আব্দুল্লাহ আল মামুন রাজবাড়ী সদর হাসপাতালের ২০ শয্যাবিশিষ্ট কোভিড-১৯ ডেডিকেটেড ইউনিটে শতাধিক করোনা পজিটিভ রোগীকে সেবাদানের পর এবার নিজেই করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ইউনিটের ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স মো. আব্দুল্লাহ আল মামুন (৫১)। গত শনিবার (৪ জুলাই) প্রাপ্ত নমুনা পরীক্ষার রিপোর্টে যে ১৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তার মধ্যে আব্দুল্লাহ আল মামুন রয়েছেন। এর আগে করোনা উপসর্গ দেখা দিলে গত ১লা জুলাই হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

গত ২৩ মার্চ রাজবাড়ী সদর হাসপাতালে কোভিড-১৯ ইউনিট চালুর পর থেকে সেখানকার ইনচার্জ হিসেবে মুখ্য ভূমিকা পালন করে আসছিলেন আব্দুল্লাহ আল মামুন। করোনা পজিটিভ রোগীকে হাসপাতালে আনা, বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ এবং ভর্তির পর সার্বক্ষণিক দেখভাল করতেন তিনি। রোগীরা তার সেবার প্রতি ছিলেন আস্থাশীল।

গত ২৩ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত দীর্ঘ তিন মাসে তিনি কোভিড-১৯ ইউনিটে ১০৭ জন রোগীকে ভর্তি ও সেবাদানের সঙ্গে সরাসরি যুক্ত থেকেছেন। তার সেবায় বহু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

হাসপাতাল সূত্র জানায়, আব্দুল্লাহ আল মামুন হাসপাতালের কোভিড-১৯ ইউনিট ও জরুরি বিভাগের ইনচার্জ ছিলেন। কোভিড-১৯ ইউনিটে দায়িত্ব পালন করায় তিনি হাসপাতালের একটি কেবিনে থাকতেন। করোনা পজিটিভ হওয়ায় তাকে কোভিড-১৯ ইউনিটে ভর্তির পর ওই কক্ষেই রাখা হয়েছে।

সূত্র আরও জানায়, বর্তমানে জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা ভাইরাসের বেশ কয়েকটি লক্ষণ তার শরীরে বিদ্যমান রয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম