রামেকে করোনায় মারা যাওয়া ২ ব্যক্তির লাশ নিতে আসেনি স্বজনরা

রাজশাহী প্রতিনিধি
০৫ জুলাই ২০২০, ২১:০৬আপডেট : ০৫ জুলাই ২০২০, ২১:১২

রামেক রাজশাহীতে মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই ব্যক্তির লাশ নিতে আসেনি স্বজনরা। তাদের একজন মারা যান রবিবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে। অপরজন মারা গেছেন শনিবার মধ্যরাতে।

মৃত ব্যক্তিরা হলেন, রাজশাহীর চারঘাটের মোয়াজ আলীর ছেলে হাবিবুর রহমান (৫৫) এবং নওগাঁর পত্নীতলা উপজেলার জামগ্রামের আজাদ আলী (৩০)।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা আক্রান্ত হাবিবুরের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শনিবার তাকে রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। হাসপাতালে ভর্তির সময় তার সঙ্গে স্বজনরা ছিলেন। তবে মৃত্যুর পর তাদের কাউকে দেখা যায়নি। পরিবারের সদস্যদের জানানো হলেও লাশ নেওয়ার জন্য কেউ আসেনি। লাশ কোয়ান্টাম ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে।

কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক মেহেদি হাসান বলেন, ‘চারঘাটের হাবিবুরের লাশের ওয়ারিশ পাওয়া যায়। এরপর আমাদের টিম দাফনের জন্য চারঘাট নিয়ে যায়। কিন্তু নওগাঁর পত্নীতলার আজাদের লাশটির ওয়ারিশ পাওয়া যায়নি। রামেক হাসপাতালের মর্গে তার লাশটি রাখা আছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম