থানায় আটকে থ্রি-হুইলার মালিককে মারধর, ২ পুলিশ প্রত্যাহার

বরিশাল প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ১৯:৫৬আপডেট : ০৬ জুলাই ২০২০, ২০:০০

 

বরিশাল বরিশালের বানারীপাড়ায় থ্রি-হুইলার মালিক সংগঠনের সহ-সভাপতিকে থানার মধ্যে আটকে নির্যাতনের ঘটনায় দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল।

ক্লোজ করা পুলিশ সদস্য হচ্ছেন– এসআই রিয়াজ হোসেন ও কনস্টেবল শফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদিক জাকির হোসেন জানান, গত রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে পৌরশহরের হাজারীবাড়ি সংলগ্ন এলাকায় কনস্টেবল শফিকুল ইসলাম তার ব্যক্তিগত মোটরসাইকেলটি সড়কে রেখে কথা বলছিলেন। এ সময় সেখানে থ্রি-হুইলার মালিক সমিতির সহ-সভাপতি জামাল হোসেনের একটি সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কের ওপর পড়ে লুকিং গ্লাস ভেঙে যায়। এ নিয়ে কনস্টেবল শফিকুল ও জামালের মধ্যে বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে এসআই রিয়াজ ঘটনাস্থলে এসে জামালকে আটক করে থানায় নিয়ে যান। থানার মধ্যে একটি কক্ষে তাকে আটকে এসআই রিয়াজ ও কনস্টেবল শফিক বেদম মারধর করেন। বিষয়টি জানাজানি হলে বানারীপাড়া থেকে থ্রি-হুইলার চলাচল বন্ধ দেয় সংগঠনটি।

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ওই দিন রাতেই বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ বানারীপাড়া থানায় আসেন। আহত জামাল হোসেন, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. কালামসহ অভিযুক্ত দুই পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছে পুরো ঘটনার বর্ণনা শোনেন। পরে শাস্তিস্বরূপ অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে ক্লোজ করেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম