‘কোয়ারেন্টিন কোচে’ রেল কর্মকর্তা রাজশাহী থেকে ঢাকায়

রাজশাহী প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ২২:২৬আপডেট : ০৬ জুলাই ২০২০, ২২:২৮

রাজশাহী রেল স্টেশন (ছবি সংগৃহীত) করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পশ্চিমাঞ্চল রেলওয়ের এক কর্মকর্তাকে ‌‘কোয়ারেন্টিন কোচে’ রাজশাহী থেকে ঢাকায় নেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনে আলাদা একটি কোচ যুক্ত করে তাকে বিশেষ ব্যবস্থায় ঢাকায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিম রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ। তিনি বলেন, ওই কর্মকর্তার করোনার উপসর্গ রয়েছে। শ্বাসকষ্ট হচ্ছে। তাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। সে জন্য বনলতায় আলাদা একটি কোয়ারেন্টিন কোচ যুক্ত করে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন সাহিদুল ইসলাম। কোনোভাবেই জ্বর কমছে না। তিন দিন থেকে কাশি শুরু হয়, সঙ্গে দেখা দিয়েছে শ্বাসকষ্ট। তাই তাকে রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তাকে ঢাকায় নেওয়া হয়েছে। ঢাকার মহাখালীতে বেসরকারি ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম