নারায়ণগঞ্জে করোনায় আরও দুইজনের মৃত্যু, নতুন শনাক্ত ২০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০২০, ০২:৩৩আপডেট : ০৭ জুলাই ২০২০, ০২:৩৫

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এদের একজন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আমলাপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খোকন (৬৬) ও অপরজন সোনারগাঁয়ের মোগড়াপাড়ার ৮০ বছরের এক বৃদ্ধ। এ নিয়ে জেলায় করোনায় মোট ১১৭ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৩৪৩ জনে। সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৩৯ জন।

সোমবার বিকেলে জেলা করোনার ফোকাল পার্সন ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানায়, নারায়ণগঞ্জে সিটি করপোরেশন এলাকায় এ পর্যন্ত  করোনায় আক্রান্ত হয়েছে ১৮৭৮ জন, সদর উপজেলায় ১২৫৫ জন, বন্দর উপজেলায় ১৯৬ জন, আড়াইহাজারে ৫০৬ জন, সোনারগাঁয়ে ৪৬৯ জন ও রূপগঞ্জে ১০৩৯ জন।

জেলায় এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হওয়া ৩ হাজার ৯৩৯ জনের মধ্যে নারায়ণগঞ্জ সিটি এলাকার ১ হাজার ৩৮৫ জন।

/আরআইজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী