শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় কার্গো ডুবি, নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০২০, ১৯:১৮আপডেট : ০৭ জুলাই ২০২০, ২৩:২৬

ছবি: প্রতীকী শীতলক্ষ্যা নদীর বন্দর ঘাট এলাকায় এমভি সিটি-৫৪ নামে একটি জাহাজের ধাক্কায় আল কুদ্দুস নামে পাথর বোঝাই একটি কার্গো ডুবে গেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তি বাল্কহেডের চালক আবুল কালাম বাদল মাস্টার। মঙ্গলবার (৭ জুলাই) এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার জানান, ডুবে যাওয়া কার্গো জাহাজটির মাস্টারসহ ছয় জনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাস্টারকে মৃত ঘোষণা করেন। তবে অন্যরা সুস্থ রয়েছেন। এছাড়া আর কেউ নিখোঁজ নেই।

নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, এমভি সিটি ৫৪ নামের জাহাজের ধাক্কায় আল কুদ্দুস নামে একটি পাথর বোঝাই কার্গো ডুবে গেছে। এতে বাল্কহেডে থাকা চালক বাদল মাস্টার পানিতে নিখোঁজ হন। পরে তাকে উদ্ধার করে সদরের জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাল্কহেড উদ্ধারে কাজ চলছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম