পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ জুলাই ২০২০, ২২:২০আপডেট : ০৮ জুলাই ২০২০, ২২:২৪




নৌকাডুবিতে নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান কুষ্টিয়ার কুমারখালী এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ চার জন শ্রমিকের মধ্যে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার চরসাদীপুর ইউনিয়নের চর ঘোষপুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের জলিলের ছেলে শরিফুল ইসলাম (৩০), একই গ্রামের রঞ্জিতের ছেলে জুবায়ের (২৪) এবং নজরুলের ছেলে জাকির (৩০)।

বুধবার (৮ জুলাই) রাত পৌনে ৮টার দিকে পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুজ্জামান জানান, বেলা পৌনে ১টার দিকে কুমারখালীর পদ্মা নদীতে ডুবে যাওয়া নিখোঁজ চার জনের মধ্যে শরিফুল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এরপর বিকাল ৩টা ৪০মিনিটের দিকে জুবায়ের নামে আরও একজনের লাশ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে জাকিরের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন। তবে আজকের মতো অভিযান সমাপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে নৌকা ডুবে চার জন শ্রমিক নিখোঁজ হন। উপজেলার চরসাদীপুর ইউনিয়নের ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। সকালে দুটি নৌকায় উলু কাটার জন্য ৯ জন শ্রমিক যাচ্ছিলেন। এসময় পদ্মার প্রবল স্রোতে তাদের নৌকা ডুবে যায়। এতে পাঁচ জন শ্রমিক সাঁতরে পারে উঠতে পারলেও বাকি চার জন নিখোঁজ হন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম