একদিনে করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু কুমিল্লা মেডিক্যালে

কুমিল্লা প্রতিনিধি
০৯ জুলাই ২০২০, ১০:০৭আপডেট : ০৯ জুলাই ২০২০, ১০:০৭

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে চার নারীসহ ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে আইসোলেশন ওয়ার্ডে ছয় জন এবং মেডিক্যালের করোনা ইউনিটে তিন জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় চার নারীসহ ৯জন মারা গেছে। তাদের মধ্যে রেহানা বেগম ও চয়ন কুমার নামে দুই জন করোনা আক্রান্ত হয়ে মারা যান। রেহানা বেগম (৬২) কুমিল্লার বুড়িচং উপজেলার আমির হোসানের স্ত্রী এবং চয়ন কুমার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সচিল চন্দ্র পালের ছেলে।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার মিজানুর রহমান (৩৮), কুমিল্লা সদর উপজেলার কালিকাপুর এলাকার ফরিদ উদ্দিনের মেয়ে ফিরোজা বেগম (৬০), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে রোকেয়া খাতুন (৬৫), কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার আবদুল খালেকের ছেলে স্বপন (৩৮), কুমিল্লার চান্দিনা উপজেলার আবদুল্লাহ এর মেয়ে ফিরোজা বেগম (৬০), কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ঘনা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৬৫), চাঁদপুর মতলব উপজেলার নিকিল সরকারের ছেলে নারায়ন সরকার (৪০)।

উল্লেখ্য, এ পর্যন্ত মেডিক্যালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৮৪ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৬৭জন ও করোনা উপসর্গ ছিল ১১২ জনের।

অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ১৬৭ জন। সুস্থ হয়েছেন দুই হাজার ১২৪ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১১২ জন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম