মানিকগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের সদস্য সন্দেহে স্বেচ্ছাসেবক লীগের নেতা আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
০৯ জুলাই ২০২০, ১৯:৩৫আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৯:৩৯

আটক

মোটরসাইকেল চোরচক্রের সদস্য সন্দেহে ঢাকার আশুলিয়া থেকে জুলহাস হোসেন নামের স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানার পুলিশ। বুধবার ভোরে আশুলিয়ার ধনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। জুলহাস হোসেন (৩৫) আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

মানিকগঞ্জ সদর থানা সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে মানিকগঞ্জ সদর উপজেলা থেকে একটি নতুন মোটরসাইকেল চুরি হয়। পরে তদন্তে দেখা যায়, এই চোরচক্রের সঙ্গে জুলহাসের সখ্যতা ও নিয়মিত যোগাযোগ রয়েছে।

বুধবার ভোরে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, সম্প্রতি মোটরসাইকেল চোরচক্রের এক সদস্যকে আটক করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জুলহাসকে আটক করা হয়। মোটরসাইকেল চুরির সঙ্গে জুলহাসের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য রয়েছে। তবে বিষয়টি আরও নিশ্চিত হতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা বলেন, ব্যক্তিগত অপরাধজনিত কর্মকাণ্ডের দায়ভার সংগঠন নেবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জুলহাসের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শরীফুলের ক্যারিয়ারসেরা ৭ উইকেট: অজিদের ২১০ রানে থামিয়ে দিলো বাংলাদেশ
শরীফুলের ক্যারিয়ারসেরা ৭ উইকেট: অজিদের ২১০ রানে থামিয়ে দিলো বাংলাদেশ
শরীফুলের ৭ম শিকার হয়ে ৬৭ রানে আউট হলেন গ্রিন
শরীফুলের ৭ম শিকার হয়ে ৬৭ রানে আউট হলেন গ্রিন
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চার জনের মরদেহ কুষ্টিয়ায় 
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’