করোনায় নরসিংদী সদর বিএনপির সা. সম্পাদক নুরুল ইসলামের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
১০ জুলাই ২০২০, ০৫:৪৭আপডেট : ১০ জুলাই ২০২০, ০৫:৫১

নুরুল ইসলাম

নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম (৫২) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকাস্থ ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিউ)তে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। 

নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় নেতাকর্মী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিএনপি নেতা নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও অ্যাজমা রোগে ভুগছিলেন। সোমবার ঢাকাস্থ বাসায় তার শ্বাসকষ্ট দেখা দিলে প্রথমে তাকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন তাকে ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) ভর্তি করা হয়। এসময় তার করোনা পরীক্ষা করানো হলে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার আমিনুল ইসলামের ছেলে নুরুল ইসলাম ছাত্রজীবন থেকে স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও ব্যবসায়িক সুবিধার্থে ঢাকায় বসবাস করতেন। তিনি নরসিংদী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম