পাখির খাঁচা তৈরির সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

হিলি প্রতিনিধি
১০ জুলাই ২০২০, ০৭:১৭আপডেট : ১০ জুলাই ২০২০, ০৭:১৯

বিদ্যুৎস্পৃষ্ট

দিনাজপুরের বিরামপুরে পাখির খাঁচা তৈরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শাকিল হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের হরেকৃষ্টপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল হোসেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ধাপের হাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির স্থানীয়দের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের হরেকৃষ্টপুর গ্রামের আলমগীর হোসেন নামের এক ব্যক্তি পোষা পাখির জন্য খাঁচা তৈরির কারখানা পরিচালিত করে আসছিল। ওই কারখানায় আলমগীরসহ তিন যুবক খাঁচা তৈরির কাজ করতো। আজ বৃহস্পতিবার দুপুরে খাঁচা তৈরির সময় হঠাৎ করে শাকিল বিদ্যুতায়িত হয়। এ সময় কারখানার সহকর্মীরা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের কোনও অভিযোগ না থাকায় থানায় ইউডি মামলা দায়ের করে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী