করোনায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১১ জুলাই ২০২০, ১৪:২৪আপডেট : ১১ জুলাই ২০২০, ১৪:২৫

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক মো. আমিনুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আমিনুল ইসলাম। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, করোনা পজেটিভ হওয়ায় পর তার ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। এছাড়াও তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল।

গত ২২ জুন বগুড়ার টিএমএসএস-এ নমুনা দেন মো. আমিনুল ইসলাম। পরদিন ২৩ জুন নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। সেসময় তিনি আরডিএ সেন্টারে নিজের বাংলোতে আইসোলেশনে চলে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৯ জুন রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

আমিনুল ইসলামের গ্রামের বাড়ি পাবনায়। তার স্ত্রী ও দুই ছেলে রাজশাহীতে বসবাস করেন। তবে স্বাস্থ্যবিধি মেনে পরিবারের ইচ্ছে অনুযায়ী তার মরদেহ পবানায় গ্রামের বাড়িতে দাফন করা হবে।

আমিনুল ইসলাম বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর চাকরিতে যোগদান করেন। ৩১ বছরের কর্মজীবনে তিনি রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগীয় কমিশনারের স্থানীয় সরকার বিভাগের পরিচালক, খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি মো. আমিনুল ইসলাম বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) মহাপরিচালক হিসেবে যোগদান করেন। চলতি বছরের জুনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ‘নিয়ন্ত্রণাধীন দফতর/সংস্থা’ কাটাগরিতে ‘শুদ্ধাচার পুরস্কার’ অর্জন করেন তিনি।

আমিনুল ইসলাম সামাজিক আন্দোলন স্কাউটিং কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। স্কাউটস এর একজন লিডার ট্রেনার ছিলেন তিনি। গত পাঁচ বছর যাবত বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের আঞ্চলিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের