নৌকা নিয়ে দ্বিমত থাকলে তাদের নিয়ে কাজ করবো না: গণপূর্তমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৪, ১৪:৫৩আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৪:৫৩

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিগুলোর অবস্থা খুবই খারাপ। কোথাও কোথাও ওয়ার্ড কমিটির নেতারা নৌকার বিরুদ্ধে কাজ করেছেন। দলের কারও যদি নৌকা নিয়ে দ্বিমত থাকে তাহলে তাদের নিয়ে আমরা কাজ করতে পারবো না, করবো না।’

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মোকতাদির চৌধুরী বলেন, ‘দলীয় নেতাকর্মীদের নৌকার পক্ষে অন্ধভাবে কাজ করতে হবে। কোন ব্যক্তি নৌকা পেলো সেটি বড় কথা নয়। দলের প্রতীক নৌকা এটাই বড় বিষয়। এসব নানা বিবেচনার কারণেই উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ পর্যায় থেকে নৌকা মার্কা উঠিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়গুলো খেয়াল রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

মন্ত্রী বলেন, ‘দলের সবচেয়ে কঠিন সময় হচ্ছে জাতীয় নির্বাচন। সে সময় যদি গোষ্ঠীদ্বন্দ্ব বা নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের মীমাংসা করতে করতে সময় চলে যায় তাহলে সেই লোক দিয়ে দল করার কোনও প্রয়োজন নেই। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য হিসেবে বলতে চাই, দ্বিচারিতা করা এসব লোক দিয়ে দল করানোর কোনও প্রয়োজন নেই। সেজন্য পুরো শহর আওয়ামী লীগকে ঢেলে সাজানো হবে।’

শহর আওয়ামী লীগের সভাপতি মো. মুসলেম মিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূঁইয়া প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম