নিখোঁজের ৮ দিন পর গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
১১ জুলাই ২০২০, ১৮:৫৭আপডেট : ১১ জুলাই ২০২০, ১৮:৫৯

ঝিনাইদহ

ঝিনাইদহে নিখোঁজের আট দিন পর মৌসুমি খাতুন (২৪) নামে এক নারীর মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মৌসুমি ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের রামনগর গ্রামের সমশের উদ্দীনের মেয়ে। শনিবার (১১ জুলাই) বিকাল ৫টার দিকে দক্ষিণ রামনগরের পাশে তেতুল বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, গত ২ জুলাই রাতে তার বাবার বাড়ি থেকে সে নিখোঁজ হয়।

পাঁচ বছর আগে কালীগঞ্জ পৌরসভার খয়েরতলা গ্রামে রোকন উদ্দীনের সঙ্গে বিয়ে হয়েছিল মৌসুমির। নিহত মৌসুমির চার বছরের ছেলে সন্তান রয়েছে। তবে স্বামীর সংসারে বনিবনা না হওয়া দীর্ঘদিন ধরে বাবার বাড়িতেই বসবাস করছিল নিহত মৌসুমি। মাঝে মাঝে তার স্বামী সেখানে এসে থাকতো।

নিহতের ভাই সুজন হোসেন জানান, গত ২ জুলাই আমাদের এক আত্মীয় অসুস্থ থাকায় আমার মা চার বছরের ভাগ্নেকে নিয়ে সেখানে ছিলেন। এছাড়া বাবাও ব্যবসায়িক কাজে নোয়াপাড়া ছিলেন। বাড়িতে শুধু আমার বোন ও তার জামাই ছিল। ৩ জুলাই আমার ভগ্নিপতি সকালে প্রতিবেশীদের জানায় রাত তিন টার পর থেকে মৌসুমিকে পাওয়া যাচ্ছে না। আমি ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে দেখি সে কোথায় চলে গেছে। এরপর ওই দিন ভগ্নিপতি রোহন নিজেই ঝিনাইদহ সদর থানায় একটি সাধারন ডায়েরি করে। আমরা সবাই বিভিন্ন স্থানে খোঁজাখুজি করি। এই সুযোগে আমার ভগ্নিপতি বাড়ির একটি ছাগল বিক্রি করে টাকা নিয়ে চলে যায়। এরপর থেকে তাকেও আর পাওয়া যাচ্ছে না। শনিবার বিকালে মাঠে কাজ করতে যাওয়া কৃষকরা বিলের পটের নিচে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেখানে লোক পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম