নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
১১ জুলাই ২০২০, ১৮:৫৯আপডেট : ১১ জুলাই ২০২০, ১৯:০১

সাতক্ষীরা জেলা

সাতক্ষীরার তালা থেকে একজন গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার খেশরা ইউনিয়নের সোনাবাদল গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধুর নাম নমিতা মণ্ডল (৪৩)। তিনি ওই গ্রামের শংকর মণ্ডলের স্ত্রী ও এক কন্যা সন্তানের মা।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মেহেদি রাসেল ও খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসমাইল হোসেন নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, নমিতা-শংকর দম্পতি তাদের একমাত্র মেয়ের বিবাহ বিচ্ছেদের পর থেকে মানসিকভাবে বিপর্যস্থ ছিলেন। এরই জেরে শুক্রবার রাতের কোন এক সময় কাউকে কিছু না জানিয়ে নমিতা রানী ঘরের আড়ায় গলায় দড়ি দিয়ে আত্মহননের পথ বেছে নেন। শনিবার সকালে তার পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

/এএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম