চোরাই গরুসহ আটক ৩, পিকআপে আগুন

রংপুর প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ১৯:৫৭আপডেট : ১২ জুলাই ২০২০, ২৩:০৩

চুরির কাজে ব্যবহার করা পিকআপে আগুন ধরিয়ে দেয় জনতা রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার মাদারহাটে চোরাই গরুসহ তিন জনকে আটক করা হয়েছে। এ সময় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপে স্থানীয়রা আগুন ধরিয়ে দেয়। রবিবার ( ১২ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মাহবুবার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

আটক তিন জন হলো, বগুড়ার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ ছত্রা গ্রামের আব্দুর রহিমের ছেলে শিপন সাকিদা (৩০), একই উপজেলার সংসারদিঘি গ্রামের বিজেন মালীর ছেলে বিচিত্র মালী (২৫) ও নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রামের ফজলু বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম (২৭)।

পুলিশ জানায়, রবিবার ভোরে পীরগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলা এলাকা থেকে চারটি গরু চুরি করে চোররা একটি পিকআপ ভ্যানে বগুড়া নিয়ে যাচ্ছিল। কিন্তু রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার মাদারহাট এলাকায়  যানজটে আটকা পড়ে পিকআপ ভ্যানটি। এ সময় এলাকার লোকজনের সন্দেহ হয়। সেখানে তারা গরুচোরদের আটক করে গণধোলাই এবং পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাহবুবার রহমান জানান, তিন গরুচোরকে থানায় আটক রাখা হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী চোরাই গরুগুলো পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার। ইতোমধ্যে গরুগুলোর বিষয়ে মিঠাপুকুর থানাকে জানানো হয়েছে। গত রাতে মিঠাপুকুর উপজেলা থেকে গরু চুরি হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আটক গরু ও আগুন ধরিয়ে দেওয়া পিকআপটি পীরগঞ্জ থানার হেফাজতে রয়েছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম