জামালপুরে ফের বন্যা শুরু

জামালপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০২০, ০৫:৩৬আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৫:৩৯

জামালপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হতে না হতেই ফের নদ-নদীগুলোতে পানি বেড়ে বন্যা কবলিত হয়ে পড়েছে নদী পাড়ের মানুষেরা। উজান থেকে নামা ঢল ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নেমে আসা পানির তোড়ে জামালপুরে আবারও বন্যা আবার বন্যা দেখা দিয়েছে এ অঞ্চলে। রবিবার (১২ জুলাই) বিকাল ৩টা থেকে জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টের পানি পরিমাপক আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় ২৬ সেন্টিমিটার পানি বেড়ে রবিবার বেলা ৩টায়  জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট এলাকায় বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধির ফলে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার নদী তীরবর্তী এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। ১০ দিনের বন্যার দুর্ভোগ কমতে না কমতেই দ্বিতীয় দফা বন্যায় চরম দুর্ভোগের শঙ্কা দেখা দিয়েছে। প্রথম দফা বন্যায় জামালপুরের ৪৯টি ইউনিয়ন ও ৮ পৌরসভার প্রায় ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছিল।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, ভারতে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের কারণে দ্রুতই যমুনার পানি বাড়ছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম