চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের সময় আটক ৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ১৯:৫২আপডেট : ১৪ জুলাই ২০২০, ১৯:৫২

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় ৯ জনকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।

আটক ব্যক্তিরা হলো– রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহারাপুর গ্রামের ওয়েজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২২),আইয়েম আলীর ছেলে এলিম (২০), রফিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (৩০), মজিবুর রহমানের ছেলে সাহাবুর (২৫); গোদাগাড়ী উপজেলার মানিকচর এলাকার হাবিবুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৫), গুচ্ছগ্রামের সাইদুর রহমানের ছেলে কামাল শেখ (২৫); চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের আসাদ আলীর ছেলে উকিল হোসেন (৩২), চরআলাতলী কোদাল কাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে হায়াতুল (৩০) ও আবুল কাশেমের ছেলে মিজান (২৪)।

লে. কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়ে আবার দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তারা ধরা পড়ে। বাখের আলী সীমান্তের দুই কিলোমিটার অভ্যন্তরে বাখের আলী ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে তাদের সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, আটকদের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম