ইমার্জেন্সি ভেন্টিলেটর তৈরি রুয়েট শিক্ষার্থীদের

রাজশাহী প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ২০:১৬আপডেট : ১৪ জুলাই ২০২০, ২০:৩০

ইমার্জেন্সি ভেন্টিলেটর তৈরি রুয়েট শিক্ষার্থীদের

দেশে করোনাকালীন দুর্যোগে ভেন্টিলেটর সংকট সমস্যার সমাধানের লক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ইমার্জেন্সি ভেন্টিলেটর তৈরি করেছে। বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদ রানার তত্ত্বাবধানে রুয়েটের একদল শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত ‘দুর্বার কাণ্ডারী’ নামক একটি টিম প্রায় দুই মাসেরও বেশি সময় পরিশ্রম করে এটি তৈরি করেছেন। এই ভেন্টিলেটর অত্যন্ত কম খরচে দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং এটি পরিচালনা করাও অত্যন্ত সহজ এবং নিরাপদ। এই ভেন্টিলেটরটি এমআইটি বিশ্ববিদ্যালয় কর্তৃক করোনাকালে প্রস্তুত ইমার্জেন্সি ভেন্টিলেটরের মডেল অনুসরণ করে সম্পূর্ণ নতুন আঙ্গিকে প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়।

ইমার্জেন্সি ভেন্টিলেটর তৈরি রুয়েট শিক্ষার্থীদের

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখ।

ইমার্জেন্সি ভেন্টিলেটর তৈরি রুয়েট শিক্ষার্থীদের

টিম দুর্বার কাণ্ডারীর রুয়েট তত্ত্বাবধায়ক এবং প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদ রানা বলেন, 'এই ভেন্টিলেটরটি মাত্র ৩০-৩৫ হাজার টাকা ব্যয়ে প্রস্তুত করা সম্ভব। কেননা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এবং শুধু করোনা আক্রান্ত রোগীদের চাহিদার কথা ভেবে এটি প্রস্তুত করা হয়েছে।

এছাড়াও টিম দুর্বার কাণ্ডারীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাফিউল ইসলাম (ইইই‘১৫), মাহমুদুল হাসান ( ইইই‘১৫), ওয়াসিফ আহমেদ (এমটিই‘১৬), রাফি রহমান (এমই‘১৫), রফি উদ্দিন (এমই‘১৫) ও মাশরুর সাকিব ( সিএসই‘১৮) সহ আরও অনেকে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম