যশোর-৬ আসনের উপনির্বাচনে জয়ী হলেন শাহীন চাকলাদার

যশোর প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ২১:৫২ আপডেট : ১৫ জুলাই ২০২০, ০০:২৬

শাহীন চাকলাদার

যশোর-৬ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। সদর উপজেলার চেয়ারম্যান পদ ছেড়ে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন তিনি।

কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, আজ অনুষ্ঠিত নির্বাচনে শাহীন চাকলাদার এক লাখ ২৪ হাজার তিন ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকধারী হাবিবুর রহমান এক হাজার ৬৭৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। আর নির্বাচন থেকে গেল সপ্তাহে সরে দাঁড়ানো বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদের ধানের শীষ প্রতীকে পড়েছে দুই হাজার ১২ ভোট। ফলে দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি। 

তবে, এই সংখ্যা কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন অফিসার বজলুর রশিদ। তিনি বলেন, এখন ক্রসচেক করা হচ্ছে।

নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, এ নির্বাচনে ৬৩ শতাংশের মতো ভোট পড়েছে।
কেশবপুরে মোট ভোটার দুই লাখ তিন হাজার ১৮ জন। এবার মোট ভোটকেন্দ্র ছিল ৭৯টি।

প্রসঙ্গত, সরকারদলীয় সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুজনিত কারণে গত ২১ জানুয়ারি শূন্য ঘোষণা হয় এ আসনটি। এ আসনে উপনির্বাচন দেওয়া হলে প্রার্থী হন আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, বিএনপির আবুল হোসেন আজাদ ও জাতীয় পার্টির হাবিবুর রহমান। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের কথা ছিল গত ২৯ মার্চ। কিন্তু মহামারি করোনার কারণে ২১ মার্চ স্থগিত করা হয় ভোটগ্রহণের তারিখ। পরবর্তীতে ১৪ জুলাই ভোটগ্রহণের তারিখ পুনঃঘোষণার পর বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে জানালেও জোর প্রচারণায় নামেন আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড্ডায় দুই জন গুলিবিদ্ধ, ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী আহত
বাড্ডায় দুই জন গুলিবিদ্ধ, ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী আহত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
রোহিঙ্গা রোকেয়াকে নাগরিকত্ব দেওয়া চেয়ারম্যানকে অপসারণ
রোহিঙ্গা রোকেয়াকে নাগরিকত্ব দেওয়া চেয়ারম্যানকে অপসারণ
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, এই সরকারও সেদিকে যাচ্ছে: ইফতেখারুজ্জামান
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, এই সরকারও সেদিকে যাচ্ছে: ইফতেখারুজ্জামান
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন