পিসিআর ল্যাবে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে দুই শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
১৫ জুলাই ২০২০, ০৫:১০আপডেট : ১৫ জুলাই ২০২০, ০৫:১৮

রাঙামাটি মেডিক্যাল কলেজে পিসিআর ল্যাবে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত  
রাঙামাটি মেডিক্যাল কলেজে নির্মাণাধীন পিসিআর ল্যাবে বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. আজিজ (২৮) এবং মো. আনোয়ার (২৬)। দুজনের বাড়িই রাঙামাটি শহরের রিজার্ভবাজার এলাকায়।

নিহত মো. আজিজের ভাই আমান অভিযোগ করেছেন, আমার ভাইকে ডেকে এনে হত্যা করা হয়েছে। কারণ একটা কাজে নিয়োজিত করা হয়েছে কিন্তু তাদের কেন বলা হলো না যে, সেখানে পুরনো বিদ্যুৎ লাইন আছে।

নিহতদের সঙ্গে কাজ করা ও অল্পের জন্য বেঁচে যাওয়া শ্রমিক হারুন জানিয়েছেন, বিদ্যুতের সংযোগের জন্য খনন কাজ করার সময় পানির প্রয়োজন হলে আমি পানি আনতে যাই। এসে দেখি তারা দুজন ড্রেনে পড়ে আছে। ওখানে যে বিদ্যুতের লাইন সচল আছে, সেটা আমাদের কেউ বলে নাই। সেখানে আগেই ড্রেন করা ছিল। আমরা শুধু পাইপ বসানোর জন্য খনন করছিলাম।

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ মর্গে আছে।ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানিয়েছেন, মেডিক্যাল কলেজের নিচতলায় পিসিআর ল্যাবে বিদ্যুৎ সংযোগের কাজ হচ্ছিল। ওই দুই শ্রমিক পাইপ স্থাপন করতে গিয়ে বিদ্যুতায়িত হন। আমরা দ্রুত তাদের জরুরি বিভাগে নিয়ে আসি, ততক্ষণে তারা দুজনই মারা গেছেন।

পিসিআর ল্যাবের অবকাঠামো নির্মাণ কাজে নিয়োজিত সংস্থা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম সানোয়ার দাবি করেছেন, সেখানে বিদ্যুতের কোনও পুরনো লাইন ছিল না। কিন্তু কী কারণে কিভাবে তারা বিদ্যুৎস্পৃষ্ট হলেন, বৃষ্টির কারণে কোথাও কোন সমস্যা হলো কিনা, সেটা অধিকতর তদন্ত শেষেই বলতে পারবো আমরা।

ভিআইপি কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই নির্মাণ কাজ তদারকি করছিল, কিন্তু দুর্ঘটনার পর ঘটনাস্থলে তাদের কাউকে পাওয়া যায়নি।

 

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম