অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই বেকারিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ জুলাই ২০২০, ১৭:০৮আপডেট : ১৫ জুলাই ২০২০, ১৭:০৮

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই বেকারিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার খাড়েরা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে খাড়েরা বাজারের সুগন্ধা বেকারিকে ১০ হাজার টাকা ও বি-বাড়িয়া বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিভিন্ন দোকানিকে সতর্ক করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান অভিযানে নেতৃত্ব দেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে খাড়েরা বাজারের সুগন্ধা বেকারি ও বি-বাড়িয়া বেকারিতে অভিযান চালানো হয়। এই দুই বেকারিতে কোনও নিয়ম-নীতির তোয়াক্কা না করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করার দায়ে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের