রাজবাড়ীতে ৫ বছরের শিশু এশার ধর্ষণকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে খানখানাপুর ইউনিয়নের চরধোপাখালী এলাকাবাসী। রবিবার দুপুর ১টায় ঢাকা- খুলনা মহাসড়কের মকবুলের দোকান এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা এশা ধর্ষণকারী মিজানুর রহমানের (২০) ফাঁসির দাবি জানান। মানববন্ধনে এলাকাবাসীর সঙ্গে অংশ গ্রহণ করেন এলাকার ব্র্যাক প্রি-প্রাইমারী বিদ্যালয়ের ছোট ছোট ছাত্র-ছাত্রীরা।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে ধর্ষক মিজান শিশু এশাদের বাড়িতে এসে তাকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে পুলিশে সোর্পদ করা হয়। এশা খানখানাপুর ইউনিয়নের চরধোপাখালী গ্রামের ইট ভাটা শ্রমিক মো. আলম শেখের মেয়ে। সে ওই এলাকার ব্র্যাক বিদ্যালয়ের প্রি-প্রাইমারী ছাত্রী। সে বর্তমানে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গ্রেফতারকৃত ধর্ষক মিজানুর রহমান একই এলাকার রাজবাড়ী জর্জ কোর্টের পিয়ন জাকির হোসেনের ছেলে এবং রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
/আরএ/








