করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৬ জুলাই ২০২০, ১৬:১৪আপডেট : ১৬ জুলাই ২০২০, ১৬:১৮

করোনাভাইরাস বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন (৬১) মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে তিনি মারা যান। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আলতাফ হোসেন বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

ডা. বাকির হোসেন জানান, চেয়ারম্যান আলতাফ করোনার উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ১৪ জুন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। ওই দিনই তার নমুনা সংগ্রহ করা হয়। পরে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। প্রায় এক মাসেরও বেশি সময় তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তার স্ত্রী, সন্তানরাও করোনা আক্রান্ত হয়েছিলেন। তারা সুস্থ হয়েছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম