সারিয়াকান্দিতে যমুনার পানি বেড়েই চলেছে

বগুড়া প্রতিনিধি
১৬ জুলাই ২০২০, ১৬:২০আপডেট : ১৬ জুলাই ২০২০, ১৬:২১

ঘরাবাড়ি ছাড়ছে মানুষ প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দ্বিতীয় দফা বন্যা দেখা দিয়েছে। যমুনা ও বাঙালি নদীতে প্রতিদিনই পানি বাড়ছে। এতে ঝুকিপূর্ণ বাঁধে বসবাসকারী বিপুল সংখ্যক পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, বুধবার (১৫ জুলাই) বিকাল ৩টায় যমুনা নদীতে পানি বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বাঙালিতে বিপৎসীমার ২৮.৩ সেন্টিমিটার নিচে রয়েছে।

ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় এদিকে নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল ও তীরবর্তী মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। বন্যা দুর্গতরা বাড়িঘর ছেড়ে আসবাবপত্র ও গবাদিপশু নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বা উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন। আশ্রিতদের খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে দেখা দিয়েছে। মাঠে ডুবে থাকায় গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। কুঁড়িপাড়া চরের কৃষক চেনু প্রামাণিক, জালাল উদ্দিন, ছালজার প্রামাণিক ও অন্যরা জানান, গত কয়েকদিন ধরে বানের পানি বাড়িতে ঢুকে পড়ায় গরু-ছাগল নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। নিজেদের ও গবাদি পশুর খাবার সংকট দেখা দিয়েছে।

সরেজমিন দেখা গেছে, যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়ন থেকে কামালপুর ইউনিয়নের গোদাখালি পর্যন্ত ৮ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন পয়েন্টে পানি ঢুকছে। এতে বাঁধটি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার বাঁধ রক্ষায় পাশ দিয়ে পাইলিং ও বালুভর্তি গানিব্যাগ ফেলছেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ‘নদীতে আরও দু-তিন দিন পানি বাড়তে পারে। এরপর কমতে শুরু করবে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চার-পঁচটি পয়েন্টে পানি চুইছে। সেগুলো মেরামত করা হচ্ছে। এছাড়া ৮ কিলোমিটার বাঁধটি মনিটরিং করা হচ্ছে। তিনি দাবি করেন, বাঁধ এখনও ঝুঁকিমুক্ত আছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের