সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ জুলাই ২০২০, ১৮:০২আপডেট : ১৬ জুলাই ২০২০, ১৮:০৫

সিরাজগঞ্জে যমুনার পানি ফের বিপদসীমার ওপরে উজানের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টায় জেলা পয়েন্টে পানি বিপদসীমার ৮৮ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে বিপদসীমার ১১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, যমুনার পানি বাড়ার সঙ্গে সঙ্গে কাজিপুর, শাহজাদপুর ও চৌহালী উপজেলার নদী তীরবর্তী অংশের কয়েকটি স্থানে ভাঙন থেমে থেমে অব্যাহত রয়েছে। এতে করে প্রতিদিন নিম্নাঞ্চর প্লাবিত হচ্ছে। 

পাউবোর পওর বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে যমুনার পানি ১৪ সেন্টিমিটার বেড়েছে। ঈদের আগে যমুনায় তৃতীয় দফা পানি বাড়ার আশঙ্কা রয়েছে।

সিরাজগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, এ পর্যন্ত সদর, কাজিপুর, শাহজাদপুর, বেলকুচি, উল্লাপাড়া, চৌহালী ও শাহজাদপুর উপজেলার ২২৪টি গ্রামের ৪৭ হাজার ২১৭টি পরিবারের প্রায় সোয়া দু’লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলার ওইসব এলাকায় ১৪ হাজার ১৩ হেক্টর আবাদি জমি প্লাবিত হয়েছে। চলমান বন্যায় ১৮৭টি ঘরবাড়ি এবং ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান আংশিক ও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় প্রায় দু’লাখ ৫৫ হাজার পরিবারের মাঝে ভিজিএফ কার্যক্রম চলায় আপাতত আলাদা করে সাহায্য দেওয়া হচ্ছে না।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, ‘বৃহস্পতিবার যমুনায় পানি বাড়ার হার গত দিনের তুলনায় কিছুটা কম। যেকোনও পরিস্থিতিতে জেলায় বন্যা মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম