একই পরিবারের চার জনের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ জুলাই ২০২০, ১১:২৭আপডেট : ১৭ জুলাই ২০২০, ১৪:৫২

টাঙ্গাইলে একই পরিবারের চার জনের লাশ উদ্ধার টাঙ্গাইলের মধুপুরে একটি বাড়ি থেকে একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার মাস্টার পাড়া এলাকা থেকে মা-বাবা, ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে দুর্বৃত্তরা তাদের গলা কেটে হত্যার পর লাশ ফেলে গেছে। সিআইডির ক্রাইম সিনের সদস্যরা বাড়িটি ঘিড়ে রেখেছে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।’

নিহতরা হলেন, ওই এলাকার ভ্যান রিকশা ব্যবসায়ী আব্দুল গনি মিয়া (৪৫), তার স্ত্রী তাজিরন বেগম ওরফে বুচি (৩৭), ছেলে তাইজুল (১৬) ও মেয়ে সাদিয়া (১০)।

ওসি জানান, কিছুদিন আগে আব্দুল গনি মিয়া এখানে একতলা একটি বাড়ি করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। গত তিন-চারদিন ধরে তাদের কোনও সারা-শব্দ পাওয়া যাচ্ছিলো না। বাইরে থেকে তাদের বাসার গেট তালাবদ্ধ ছিল। আজ সকালে বাসার ভেতর থেকে দুর্গন্ধ আসা শুরু হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে তাদের লাশ উদ্ধার করে।

সিআইডির ক্রাইম সিনের সদস্যরা এসে বাড়িটি ঘিরে রেখেছেন। জেলা পুলিশের ঊধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, ‘ঘটনাস্থলে একটি কুড়াল পাওয়া গেছে। নিহতদের শরীরে কুড়ালের আঘাতের চিহ্ন রয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিনের সদস্য, ডিবি, র‌্যাবসহ গোয়েন্দা পুলিশ রয়েছে। তারা ঘটনা উৎঘাটনে কাজ করছে। আশা করছি খুব দ্রুতই খুনের কারণ জানা যাবে। এছাড়াও দ্রুতই অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হবো।'

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুনর্বাসিত ছায়াশরীর: অনুমোদিত এসআরবি আইন-২০২৬ ও নাগরিক স্বাধীনতার ভবিষ্যৎ 
পুনর্বাসিত ছায়াশরীর: অনুমোদিত এসআরবি আইন-২০২৬ ও নাগরিক স্বাধীনতার ভবিষ্যৎ 
ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলাম আর নেই 
ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলাম আর নেই 
ভারতে আগুনে মৃত্যু, মরদেহের অপেক্ষায় সাতক্ষীরার দুই পরিবার
ভারতে আগুনে মৃত্যু, মরদেহের অপেক্ষায় সাতক্ষীরার দুই পরিবার
নায়করাজ রাজ্জাক পরিচালিত আলোচিত ৫ চলচ্চিত্র
নায়করাজ রাজ্জাক পরিচালিত আলোচিত ৫ চলচ্চিত্র
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত