নদী থেকে যুবকের, পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
১৭ জুলাই ২০২০, ১৫:৫৯আপডেট : ১৭ জুলাই ২০২০, ১৫:৫৯

পুকুর থেকে নারীর লাশ উদ্ধার বরিশালে নদী ও পুকুর থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। নগরীর শায়েস্তাবাদ এলাকায় করইতলা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ মনির হাওলাদার (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে আগৈলঝাড়া উপজেলার পশ্চিম গোয়াইল গ্রামে একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় ঘোষ জানান, শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে টুঙ্গিবাড়িয়া যাওয়ার জন্য খেয়ায় ওঠেন মনির। তিনি মৃগী রোগী ছিলেন। খেয়াটি মাঝ নদীতে যাওয়ার পর তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে নদীতে পড়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা আসার আগেই সকাল পৌনে ৯টায় একই স্থান থেকে মনিরের মরদেহ উদ্ধার করা হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মনির বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চরকেউটিয়া গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে।

এদিকে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের বীরেণ হালদারের বাড়ির পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য শুক্রবার দুপুরে মরদেহ শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, শুক্রবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরে প্রাথমিকভাবে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের গলায় রূপার চেইন, নাকে স্বর্ণের নাকফুল, গলায় অলঙ্কার আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। স্থানীয়রা মরদেহ দেখে পরিচয় শনাক্ত করতে পারেনি। নারীর পরিচয় জানতে বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম