অস্ত্রসহ ইউপিডিএফের সোর্স আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
১৮ জুলাই ২০২০, ০৭:২৫আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৭:৫৩

খাগড়াছড়ি অস্ত্র ও গুলিসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সোর্সকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত কামাল উদ্দিন (৩০) পানছড়ি উপজেলার মুসলিমপাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৫টায় কামাল উদ্দিনকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের দেওয়ানপাড়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর  তল্লাশি করে তার কাছ থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইউপিডিএফের সোর্স হিসেবে কাজ করার কথা স্বীকার করেছে। তার বিরূদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করবে এবং আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।

তিনি আরও জানান, সাধারণত ইউপিডিএফে পাহাড়িরা কাজ করে, কিন্তু বাঙালি যুবক ইউপিডিএফের সোর্স হিসেবে কাজ করায় সংবাদে জেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম