জয়পুরহাটে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
১৮ জুলাই ২০২০, ১৪:৩৮আপডেট : ১৮ জুলাই ২০২০, ২৩:৪৮

জয়পুরহাট  
জয়পুরহাটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে একজন ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তার বাড়ি কালাই উপজেলার পৌর সদরের থানাপাড়া মহল্লায়। মামুন সরদার (৬০) নামের ওই ব্যবসায়ী বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টায় মারা গেছেন।

তার পারিবারিক সূত্র জানায়, করোনা উপসর্গ নিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে শুক্রবার টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

সিভিল সার্জন ডা. সেলিম মিয়া জানান, মৃত ওই ব্যক্তির করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হলেও বেসরকারি ওই হাসপাতাল থেকে এখনও রিপোর্ট পাওয়া যায়নি। তবে করোনার বেশিরভাগ উপসর্গ তার ছিল বলে পরিবার নিশ্চিত করেছে।

রিপোর্ট পজিটিভ এলে জয়পুরহাটে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম ব্যক্তি হিসেবে চিহ্নিত হবেন মামুন সরদার। জেলায় এ পর্যন্ত ৮ হাজার ৮১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ফলাফল আসে ৭ হাজার ৪৯৩ জনের। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬২৩। আর সুস্থ হয়েছেন ৩৭৮ জন।

/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম