আসামি ধরতে নদীতে ঝাঁপ দিয়ে র‌্যাব কর্মকর্তার মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
১৮ জুলাই ২০২০, ২০:৪৩ আপডেট : ১৮ জুলাই ২০২০, ২৩:২৫

সহকারী পরিদর্শক সাহেদুজ্জামান জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকের আসামি ধরতে নদীতে ঝাঁপ দিয়ে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকালে পাঁচবিবির ছোট যমুনা নদী থেকে র‌্যাবের সহকারী পরিদর্শক সাহেদুজ্জামানের লাশ উদ্ধার করা হয়।

সাহেদুজ্জামান দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।   

জয়পুরহাট র‌্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিকালে পাঁচবিবির বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর পাশে মাদকসেবীদের ধরতে যান র‌্যাবের এসআই সাহেদুজ্জামানসহ কয়েকজন সদস্য। এ সময় র‌্যাব সদস্যদের দেখে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করলে আসামিরা নদীতে ঝাঁপ দেয়। সাহেদও তাদের ধরতে ঝাঁপ দেন। বেশ কিছুক্ষণ পর নদী থেকে সাহেদকে উদ্ধার করে পাঁচবিবির মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন- আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআই নিহত

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
ভারতের ভিসার স্লটগুলো আগেই ব্লক করে ফেলে অসাধু এজেন্টরা: উপহাইকমিশনার
ভারতের ভিসার স্লটগুলো আগেই ব্লক করে ফেলে অসাধু এজেন্টরা: উপহাইকমিশনার
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন